কুড়িগ্রামের রৌমারীর একটি নূরানী মাদ্রাসায় ঘুমন্ত কয়েকজন শিশুশিক্ষার্থীকে ডেকে তুলে বেধড়ক বেত্রাঘাতের অভিযোগে ২৪ বছর বয়সী এক শিক্ষককে আটক করে পুলিশ। মারধরে পাঁচ শিশু অসুস্থ হয়ে পড়ে; ঘটনা গোপন রাখতে তাদের শ্রেণিকক্ষে আটকে রাখা হয় বলে অভিযোগ। এক শিশুকে আত্মীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন, পরে তার বাবা মামলা করেন।
মূল প্রকাশ: ১৭ জুন ২০২১
সূত্র: ইত্তেফাক
