The believer's subject is amazing: gratitude in happiness, patience in sorrow

জীবন সুখ-দুঃখের মিশ্রণ। কখনো আনন্দ, সাফল্য, প্রাচুর্য, আবার কখনো বিপদ, ক্ষতি, অসুস্থতা। মানুষ সাধারণত সুখে অহংকারী আর দুঃখে হতাশ হয়ে পড়ে। কিন্তু নবীজি (সা.) এমন এক মানসিকতার কথা বলেছেন, যেখানে মুমিনের জন্য প্রতিটি অবস্থাই কল্যাণকর। এই হাদিস জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেয়।

Hadith texts

সহিহ মুসলিমে সুহাইব রুমি (রা.) থেকে বর্ণিত, নবীজি বলেছেন:

عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ، إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ، وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ، إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ، وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ

অর্থ: মুমিনের বিষয়টি আশ্চর্যজনক! তার সব বিষয়ই কল্যাণকর। আর এটি মুমিন ছাড়া আর কারও জন্য নয়। যদি তার কাছে আনন্দের কিছু আসে, সে কৃতজ্ঞতা প্রকাশ করে, ফলে তা তার জন্য কল্যাণকর হয়। আর যদি তাকে কষ্ট স্পর্শ করে, সে ধৈর্য ধরে, ফলে তাও তার জন্য কল্যাণকর হয়।

দুই ডানার পাখি

আলেমরা বলেছেন, মুমিনের জীবন দুই ডানার পাখির মতো, এক ডানা শোকর, আরেক ডানা সবর। দুই ডানা দিয়ে পাখি ভারসাম্য রেখে উড়ে বেড়ায়। মুমিনও এই দুই গুণ দিয়ে জীবনের সব পরিস্থিতিতে ভারসাম্য রাখে।

সুখের সময় শোকর

আনন্দের সময় কৃতজ্ঞতা কেন কল্যাণকর?

  • সূরা ইবরাহিমের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যদি তোমরা কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব।
  • শোকর মানুষকে অহংকার থেকে রক্ষা করে, মনে করিয়ে দেয় এই নিয়ামত আল্লাহর দান, নিজের কৃতিত্ব নয়।
  • শোকর শুধু মুখে “আলহামদুলিল্লাহ” বলা নয়। নিয়ামতকে আল্লাহর আনুগত্যে ব্যবহার করা এবং অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়াও শোকরের অংশ।

দুঃখের সময় সবর

বিপদের সময় ধৈর্য কেন কল্যাণকর?

  • সূরা আজ-জুমারের ১০ নম্বর আয়াতে ধৈর্যশীলদের অপরিমিত প্রতিদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
  • সহিহ বুখারি ও মুসলিমের হাদিসে এসেছে, মুমিনের ওপর যে কষ্ট, ক্লান্তি, দুশ্চিন্তা বা অসুস্থতা আসে, এমনকি একটি কাঁটা বিঁধলেও, আল্লাহ এর বিনিময়ে তার গুনাহ মোচন করেন।
  • সবর মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে এবং হতাশা থেকে রক্ষা করে।

কেন শুধু মুমিনের জন্য

হাদিসে স্পষ্ট বলা হয়েছে, এই বৈশিষ্ট্য শুধু মুমিনের। কারণ যার আল্লাহর প্রতি বিশ্বাস নেই, আখিরাতের প্রতি আস্থা নেই, তার জন্য বিপদ কেবলই ক্ষতি। কিন্তু মুমিন জানে, প্রতিটি কষ্টের বিনিময় আছে, প্রতিটি ধৈর্যের প্রতিদান আছে। আর তাকদিরের প্রতি বিশ্বাস তাকে শেখায়, আল্লাহ যা নির্ধারণ করেছেন, তাতে কল্যাণ আছে, যদিও তা তাৎক্ষণিকভাবে বোঝা না যায়।

সুহাইব (রা.)-এর জীবন

এই হাদিসের বর্ণনাকারী সুহাইব রুমি (রা.)-এর জীবনই এর বাস্তব উদাহরণ। শৈশবে তিনি অপহৃত হয়ে দাস হিসেবে বিক্রি হয়েছিলেন। মক্কায় পরে ব্যবসা করে সচ্ছল হন। হিজরতের সময় কুরাইশরা তাঁকে বাধা দিলে তিনি নিজের সব সম্পদ তাদের দিয়ে মদিনায় চলে যান। নবীজি তাঁকে দেখে বলেছিলেন, ব্যবসা লাভজনক হয়েছে।

applying in daily life

  • প্রতিদিন রাতে তিনটি নিয়ামতের কথা লিখুন বা মনে করুন, যার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করবেন।
  • কোনো বিপদ এলে প্রথম মুহূর্তে “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন” বলুন।
  • সুখের সময় অন্যদের সাহায্যে এগিয়ে আসুন।
  • দুঃখের সময় নামাজ ও দু’আয় আশ্রয় নিন।

last word

এই হাদিসটি মুখস্থ রাখুন। যখন সুসংবাদ আসবে, মনে পড়বে: শোকর করো। যখন বিপদ আসবে, মনে পড়বে: সবর করো। তাহলে জীবনের প্রতিটি অধ্যায়ই হবে কল্যাণময়।

Tags :

Related Post

Learning Islam. Protecting children. Building a brighter tomorrow

Popular Posts

Copyright © ২০২৪ | Maintenance by Abzit Solution Ltd.